গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দেশ ছাড়তে পারবেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

    দেশ ছাড়তে পারবেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

    0
    107
    ছবি সৌজন্যে :ফেসবুক
    এবার দেশ ছাড়তে পারবেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। আচমকাই দেশজুড়ে সামরিক আইন জারি করার কথা ঘোষণা করায় বিপদ বেড়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের।
    দেশের বিচার মন্ত্রালয়ের নির্দেশে দেশ ছাড়তে পারবেন না তিনি। তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশি তদন্তও। বিরোধীদের অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে পুলিশ। ইউন সুক-ইওলের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে তাঁকে দেশ না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, সামরিক আইন ঘোষণার ফলে দেশে বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অশান্তি এড়াতে সিওল প্রদেশে সেনাও নামাতে হয়েছিল।বিরোধী শিবির দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইও লের বরখাস্তের দাবি তুলেছিল। তবে শনিবার দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বেলিতে বিরোধীদের আনা বরখাস্ত প্রস্তাব খারিজ হয়ে যায়। ভোটাভুটিতে অংশ নেননি শাসক দল পিপ্‌লস পাওয়ার পার্টির পার্লামেন্ট সদস্যেরা। তবে তাতেও পিছু হটছেন না বিরোধীরা।
    চলতি সপ্তাহে আবারও প্রেসিডেন্টকে বরখাস্তের প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করতে পারেন তাঁরা।