
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৌতম আদানির মুখোশ পরে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অভিনব প্রতিবাদ ফের এড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি।
শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই উত্তাল সংসদ চত্বর। বিরোধীদের বিরোধের জেরে বারংবার মুলতুবি হয়েছে অধিবেশন। সোমবার সকালে অধিবেশন শুরু হতেই ফের প্রতিবাদ শুরু করেন কংগ্রেস সাংসদেরা। আদানির ঘুষকাণ্ড, মণিপুর ইস্যুতে নিয়ে কংগ্রেস এবং বিরোধী জোট ইন্ডিয়া’র শরিক দলের সাংসদদের বিক্ষোভ-মিছিলে উত্তাল হয়েছে সংসদ চত্বর। কিন্তু বিরোধী জোটের দ্বিতীয় বৃহত্তম দল এসপি এবং তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদকে প্রতিবাদ কর্মসূচিতে দেখা যায়নি। উপস্থিত ছিলেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেও। ইন্ডিয়া জোটের বাকি সাংসদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৌতম আদানির মুখোশ পরে ঘুষকাণ্ডের তদন্তের দাবিতে সংসদ চত্বরে প্রতিবাদ করেছেন। সঙ্গে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।মুখোশ পরা সাংসদদের ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে।পাশাপাশি বিক্ষোভকারীরা সংসদের মকর দ্বারের বাইরে দাঁড়িয়ে মোদী, আদানি এক হ্যায় এবং উই ওয়ান্ট জাস্টিস-এর মতো স্লোগানও দিয়েছেন।
অন্যদিকে এই প্রতিবাদে শামিল না হওয়া প্রশ্নে তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ বলেছেন, কংগ্রেসের সবাইকে একসঙ্গে নিয়ে চলা। কিন্তু তারা যদি সবাইকে সঙ্গে না নিয়ে চলতে চাই তাহলে তো সমস্যা হবেই।
