এক্স-এ ছবি তৈরির নতুন টুল

0
244
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইলন মাস্ক মালিকানাধীন সোশ্যাল মিডিয়া এক্স, নিজেদের এআই সহকারী গ্রক-এ অরোরা নামের নতুন ইমেজ জেনারেটর যুক্ত করেছে।কিন্তু খবর নতুন টুলটি অনেকে ব্যবহার করলেও পরবর্তীতে তা কিছু ইউজারের অ্যাপ থেকে অদৃশ্য হয়ে যায়।

অক্টোবরে প্রকাশিত গ্রকের প্রথম ইমেজ জেনারেটর ফ্লাক্স-এর তুলনায় সম্ভবত টুলটির সীমাবদ্ধতা কমিয়ে আনা সম্ভব হয়েছে।এক্স-এর মোবাইল অ্যাপ ও ওয়েব-এ গ্রক ট্যাবের মাধ্যমে এক্সেস করা যাবে অরোরা। টুলটি কোনো পরিচিত ব্যক্তিত্ব বা কপিরাইটযুক্ত চরিত্রের ছবি তৈরি করতে পারে,যেমন মিকি মাউস। সংক্ষিপ্ত পরীক্ষায় মডেলটি নগ্নতা থেকে দূরে থাকলেও, গ্রাফিক কনটেন্ট যেমন রক্তাক্ত ডনাল্ড ট্রাম্পের ছবি তৈরিতে টুলটি পিছপা হয়নি খবর।অরোরার তৈরি ছবি কিছুটা অস্পষ্ট। তবে,অরোরা ল্যান্ডস্কেপ ও স্টিল লাইফ ছবিসহ ফটোরিয়ালিস্টিক ইমেজের বেলায় পারদর্শী।এর কিছু ত্রুটিও আছে, অনেক এক্স ইউজার অরোরার তৈরি ছবি পোস্ট করেছেন যা দেখায় বিভিন্ন বস্তু অদ্ভুতভাবে একত্রে মেশানো হয়েছে এবং আঙ্গুল ছাড়া মানুষও দেখা গেছে৷সব ইউজারের জন্য গ্রক বিনামূল্যের করার পরপরই অরোরা প্রকাশ পেল। এর আগে চ্যাটবট ব্যবহারের জন্য প্রতি মাসে ৮ ডলার দিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হত। এখন, বিনামূল্যের ইউজাররা প্রতি দু’ ঘণ্টায় গ্রক-এ ১০টি মেসেজ ও প্রতিদিন তিনটি পর্যন্ত ছবি তৈরি করতে পারবেন।

পাশাপাশি, এ সপ্তাহেই মাস্কের এআই কোম্পানি এক্সএআই এবং এক্স ছয়শ কোটি ডলারের তহবিলের চুক্তি করেছে।এ ছাড়া, কোম্পানিটি গ্রকের স্বতন্ত্র অ্যাপ নিয়ে কাজ করছে এবং এর পরবর্তী প্রজন্মের মডেল, গ্রক ৩-ও সামনে প্রকাশিত হতে পারে।