গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National দিল্লির রেস্তোরাঁয় আগুন, প্রাণে বাঁচতে ঝাঁপ পড়ুয়াদের

    দিল্লির রেস্তোরাঁয় আগুন, প্রাণে বাঁচতে ঝাঁপ পড়ুয়াদের

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির রাজৌরি গার্ডেন মেট্রো স্টেশনের কাছে রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর তাতেই প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে দেন পড়ুয়ারা।
    শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে রেস্তোরাঁর ভেতরে থাকা সকলে ওই বাড়ির ছাদ থেকে পাশের ছাদে লাফ দিয়ে দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। পেছনে তখন আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আর এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা এস নিউজ যাচাই করেনি। সোমবার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের প্রায় ১০টিরও বেশি ইঞ্জিন।  বীভৎসভাবে এই আগুন কী করে লাগল তা অবশ্য এখনও জানা যায়নি। আগুন যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে তার জন্য গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। দিল্লি পুলিশ বিবৃতি জারি করে জানিয়েছে যে, বাড়িটির নীচতলায় বেশ কয়েকটি দোকান রয়েছে।
    জঙ্গল জাম্বোরি নামে একটা রেস্তোরাঁ যা বন্ধ ছিল, এবং এমএএসি রাজৌরি নামে একটি ইনস্টিটিউট রয়েছে। যা খবর এখনও কোনও হতাহতের খবর নেই।