গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home South 24 Pgs আরাবুল-নওশাদকেও একযোগে তোপ শওকতের

    আরাবুল-নওশাদকেও একযোগে তোপ শওকতের

    0
    144
    ছবি সৌজন্যে : এক্স
    তাঁর বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছে, আরাবুল-নওশাদকেও একযোগে তোপ দেগে এমনই মন্তব্য করেছেন ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লা। শওকত বলেছেন, একজন আছেন হাফ প্যাসেঞ্জার।
    কোর্টের একটা রায়ে তিনি উজ্জীবিত হয়ে বলছেন, তিনি ভাঙড়ের শেষ কথা। ভাঙড়ের জন্য যা কিছু করার সব তিনি করেছেন। তাহলে এই মঞ্চে যারা বসে আছে, তারা কারা। এই মঞ্চে সমস্ত অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যরা বসে আছে। তাহলে কি এরা কিছু করেনি দলের জন্য।সভামঞ্চ থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও আক্রমণ করেছেন তিনি বলেছেন, আর একজন আছেন আইএসএফের দালাল। ১৫ বছরের বাচ্চা ছেলেদের হাতে গুলি, বোমা বন্দুক তুলে দিয়েছেন। ভাঙড়কে অশান্ত করে দিয়েছেন।
    শওকত মোল্লার বক্তব্যের পালটা দিয়েছেন ভাঙড়ের আইএসএফ নেতা জেলা পরিষদ সদস্য রাইনুর হক। তিনি বলেছেন, ভাঙড়ে যা কিছু অশান্তি, সবই শওকত মোল্লার জন্য। শোনপুরে যে সভা হয়েছে, তা পুরোপুরি ফ্লপ।