গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Nadia নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩

    নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩

    0
    236
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতা থেকে কৃষ্ণনগরগামী লরির পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ জনের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের ১২ নম্বর জাতীয় সড়কে।
    খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ শান্তিপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগরগামী একটি লরির পেছনে একটি ছোট চারচাকা লরি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারাণ ছোট লরিতে থাকা তিন ব্যক্তি। দুটো লরি কলকাতা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল।
    তবে স্থানীয়দের অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। দেহ তিনটি উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটোই আটক করেছে পুলিশ।