
দিদিকে বলোতে ফোন করে আবাস যোজনা প্রকল্পের ঘর পেয়েছেন সুন্দরবনের হিঙ্গলগঞ্জের ১৪৯টি পরিবার। দরিদ্রসীমার নীচে থাকা এই পরিবারগুলো আগেও বহুবার প্রধান ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন।
মাথার উপর ছাদ পেয়ে রীতিমতো খুশি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সানডেলের বিল গ্রাম পঞ্চায়েতের ১১৯ নম্বর বুথের পাঁচটি পরিবার। সানডেলের বিল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ইকবাল আহমেদ ওরফে মুকুল বলেন, মানবিক মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকেন। এদিকে, মালদায় চাঁচলের বিজেপি করার অপরাধে আবাস প্লাসের খসড়া তালিকা থেকে নাম বাদ গিয়েছে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধের। ব্লক প্রশাসনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন বৃদ্ধ। বৃদ্ধ শ্যামল চন্দ্র শর্মা। বাড়ি মালদার চাঁচল শহরের আশ্রম পাড়ায়।ভগ্নপ্রায় মাটির ঘর। ওপরে ভাঙা টালির চালা। পাকা ঘরের ইচ্ছা থাকলেও মাঝে বেড়া হয়ে দাঁড়িয়েছিল আর্থিক প্রতিবন্ধকতা। কিন্তু ২০১৭ সাল থেকে আবাস যোজনা তালিকাতে নাম থাকার ফলে জীবনের শেষ লগ্নে এসে স্বপ্ন দেখেছিলেন হয়তো একটু আরামে পাকা ঘরে জীবনের বাকি সময়টুকু কাটাতে পারবেন। কিন্তু মাঝে দুর্নীতির অভিযোগে বন্ধ হয় আবাস যোজনার টাকা।
একইভাবে আবাস যোজনা প্রকল্পের ঘর দুর্নীতি হচ্ছে নির্দেশের পর নড়েচড়ে বসেছে বসিরহাট পুরসভা। ইতিমধ্যেই এই ঘটনায় চার উপভোক্তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
