গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Malda খাদান সিনেমার প্রচারে মালদায় দেব 

    খাদান সিনেমার প্রচারে মালদায় দেব 

    0
    439
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে মালদায় গিয়ে খাদান সিনেমার প্রচার সেরেছেন অভিনেতা দেব।আর দেব পৌঁছতেই সেখানে তাঁকে দেখতে উপচে পড়েছে ভিড়।
    তাঁর সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরও সমস্ত কলাকুশলীরা। পুরাতন মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ওঠেন অভিনেতা দেব এরপর সেখান থেকে দুপুর ১২ টা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামের নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করেন তারকা দেব। খাদান ছবিটির রাজার রাজা গানটিতে তাঁদের নাচতে দেখা যায়। মঞ্চের দুই পাশে এদিন তাঁদের অগণিত ভক্ত ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে ছিলেন।
    অভিনেতা নিজে যে ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন সেখানে দেখা যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে কেবল মাথার ভিড়। বাংলার সুপারস্টারকে দেখতে যে সেখানে ভিড় উপচে পড়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না।