গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ইন্ডিয়া জোটের হয়ে প্রচারই করেননি মমতা : অধীর  

    ইন্ডিয়া জোটের হয়ে প্রচারই করেননি মমতা : অধীর  

    0
    142
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ইন্ডিয়া জোটের হয়ে কখনও প্রচার করেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীকে পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
    সম্প্রতি  শরদ পাওয়ার-অখিলেশ যাদব, লালুপ্রসাদ যাদবরা ইন্ডিয়া জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন। এই প্রেক্ষিতে রাজনীতির ময়দানে তৃণমূল কংগ্রেসের অবস্থান স্মরণ করিয়ে দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, যে দিন থেকে আদানির বিরুদ্ধে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সেদিন থেকে ইন্ডিয়া জোটের নতুন আচরণ দেখতে পাচ্ছে কংগ্রেস। যারা রাহুল গান্ধীকে নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের দেখা উচিত, নিজের রাজ্যে কী করেছেন।ইন্ডিয়া জোট সকলে মিলে তৈরি করেছে।এই জোটের কোনও মুখ ছিল না। ইন্ডিয়া জোটের জন্য হরিয়ানা, মহারাষ্ট্র-সহ দেশের কোথাও কখনও প্রচার করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ। ইন্ডিয়া জোট যদি দুর্বল হয়ে পড়লে সবথেকে আনন্দিত হবে বিজেপি, আদানি গোষ্ঠী। অন্যদিকে পাল্টা পশ্চিমবঙ্গের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, দেশের নেতারা তাদের নিজস্ব সিদ্ধান্তের কথা বলছেন।
    ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে প্রয়োজনে কলকাতা থেকেই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে পারবেন।কিন্তু তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে যাবেন না। এরপরে তিনি আর কোনও মন্তব্যই করবে না।