গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment মালাইকাকে মিস করছেন? পোস্ট অর্জুনের

    মালাইকাকে মিস করছেন? পোস্ট অর্জুনের

    0
    93
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    মালাইকা অরোরাকে যে ভুলতে পারছেন না, তার প্রমাণ মাঝে মধ্যেই দিচ্ছেন অর্জুন কাপুর। আর তাই সোশাল মিডিয়ায় সুযোগ পেলেই মনের অবস্থা লিখে ফেলছেন।

    অর্জুনের মনের ভাবনা, যদি একবার মালাইকার চোখে পড়ে,বলিপাড়ার খবর, অর্জুন নাকি তাঁর ঘনিষ্ঠবৃত্তের মধ্যে নানা অজুহাতে মালাইকার নাম করছেন। লোকে বলছে, মালাইকা নতুন প্রেমিকের হাত ধরে উড়ে বেড়ালেও, অর্জুন নাকি এখনও মালাইকার প্রেমেই মত্ত। অর্জুনের নতুন পোস্টও তেমনই ইঙ্গিত দিচ্ছে। এদিকে হঠাৎ করেই অর্জুনের একটা পোস্ট সোশাল মিডিয়ায়। যেখানে অর্জুন লিখছেন,বহু অপেক্ষা করছেন। ধৈর্য ধরেছেন। তবে তিনি জানেন তাঁর ভাগ্যে ভালোবাসা অবশ্যই আছে। কয়েকদিন আগেই মালাইকা অরোরা তাঁর স্টাইলিস্ট রাহুল বিজয়ের সঙ্গে ছবি পোস্ট করে মালাইকা লিখেছিলেন, তোমার সঙ্গে। আর তার পরেই অর্জুনের এমন পোস্ট।এত সহজে কি আর পুরনো প্রেম ভোলা যায়,তার উপর যদি মালাইকার মতো প্রেমিকা হয়, তাহলে ভোলা আরও হয় কঠিন। এমনই অবস্থা অর্জুন কাপুরের। আর তাই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য শেষ চেষ্টা করেছিলেন অর্জুন।খবর,প্রাক্তনকে রাত ৩ টে নাগাদ ফোন করেছিলেন বলিউডের ইশকজাদা।সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েছিলেন অর্জুন। সেখানেই এক প্রশ্নে অর্জুন জানিয়েছেন, কিছু না ভেবেই একবার রাত ৩ টে নাগাদ প্রাক্তন প্রেমিকাকে ফোন করেছিলেন। তবে শুধুই ফোন করেই ক্ষান্ত দেননি অভিনেতা।প্রাক্তনের সঙ্গে দীর্ঘ আলাপচারিতাও করেছিলেন তিনি। তবে এই ঘটনার কথা বললেও, সেই প্রাক্তনের নাম গোপনই রেখেছিলেন অর্জুন।অন্যদিকে,মালাইকা অরোরা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে স্পষ্টই লিখেছেন, আমাকে যাঁরা ভালোবাসেন না, তাঁদের নিয়ে চিন্তা করার সময় নেই। আমাকে যাঁরা ভালোবাসে, তাঁদের নিয়েই থাকতে চাই।ওদিকে,অর্জুন কাপুর তো বহু আগেই জানিয়ে দিয়েছেন, তিনি সিঙ্গল। মালাইকা অরোরার সঙ্গে ব্রেকআপের পর তাঁর জীবনে কেউ নেই। আর এবার মালাইকা অরোরা জানিয়েছেন তাঁর প্রেম জীবনের কথা। অর্জুনের মতো স্পষ্ট বললেও, আকার-ইঙ্গিতে মালাইকা জানিয়ে দিয়েছেন তাঁর জীবন প্রেমিকের অস্তিত্ব আছে কিনা।

    এর মধ্যে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনই স্পষ্ট মুখ খোলেননি মালাইকা। তবে মাঝে মধ্য়েই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিতে দেখা যায় মালাইকা অরোরাকে।