বাড়ি থেকে ডেকে খুন, জমি বিবাদে অস্ত্রের কোপ

0
180
ছবি সৌজন্যে : নিজস্ব
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি অশ্বিনী বাঘ, তাঁর বাড়ি বকুলতলা থানার মনিরতট অঞ্চলের পূর্ব খড়িবাড়িতে।
জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা কাঁকড়ার খালে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন। বাইশহাটা অঞ্চলের দমদম গ্রামে তার ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায়। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে কুলতলি ও বকুলতলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে দেহটি খালে এল তা খতিয়ে দেখছে পুলিশ।এদিকে, দেগঙ্গার উত্তর চাঁদপুরে জমি নিয়ে বিবাদের জেরে ও জমির গাছ নিয়ে দুই শরিকের গন্ডগোল এক মহিলার ধারালো অস্ত্রের কোপে দুই পক্ষের আহত হয়েছেন ৫ জন। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ২।
এই ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই পক্ষই দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে দু’পক্ষের দু’জনকে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ।