স্বামীর বিরুদ্ধে আক্রোশে আইনের অপব্যবহার বাড়ছে : কোর্ট 

0
159
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ মেটাতে আইনের অপব্যবহার বাড়ছে। এই মর্মে সতর্ক করেছে  সুপ্রিম কোর্ট।একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ৪৯৮ (এ) ধারার মূল লক্ষ্য স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের নিষ্ঠুরতা থেকে মহিলাদের সুরক্ষিত রাখা।
কিন্তু গত কয়েক বছরে দাম্পত্যকলহের মামলা দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে এই ধারার অপব্যবহারের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের মতে, অনেক ক্ষেত্রেই স্বামী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ মেটানোর অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে আইনের এই ধারাকে।বৈবাহিক সম্পর্কে মহিলাদের সুরক্ষা দিতে এই আইন তৈরি হয়েছে। ব্যক্তিগত আক্রোশ মেটাতে এটিকে ব্যবহার করা যায় না।শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের ক্ষেত্রে কোনও প্রমাণ ছাড়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না।মামলাটি এর আগে তেলেঙ্গানা হাইকোর্টে বিচারাধীন ছিল। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জানান স্বামী। এরপরেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নিষ্ঠুর আচরণের পাল্টা অভিযোগ জানান মহিলা। স্ত্রীর দায়ের করা মামলা খারিজ করতে চেয়ে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী।
কিন্তু মামলা খারিজ করেনি তেলেঙ্গানা হাইকোর্ট। এরপর তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানান। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি এন কোটিশ্বর সিং-র বেঞ্চে স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে।