উপাচার্য নিয়োগ নিয়ে ফের ব্রাত্য-র তোপে রাজ্যপাল

0
153
ছবি সৌজন্যে : নিজস্ব
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ মেনেই রাজ্যের ৪ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের স্থায়ী উপচার্য নিয়োগকে এবার আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন রাজ্যপালের জন্য উপাচার্য নিয়োগের প্রক্রিয়ায় দেরি হচ্ছে।
কোনও নামে আপত্তি থাকলে সুপ্রিম কোর্টে জানাতে পারেন রাজ্যপাল। কিন্তু এভাবে ৪-৫ জন করে উপাচার্য-র নামে সম্মতি দিলে পুরো প্রক্রিয়াটা দেরি হচ্ছে। রাজ্যপালের ভূমিকা নিয়ে এভাবেই প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবারই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে তপতী চক্রবর্তী, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জানে আলম, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে সৌরাংশু মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য পদে নন্দিনী সাহকে নিয়োগ করেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত নামেই সায় দিয়েছেন তিনি। মঙ্গলবার এই চার জনকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল।
এরপরেই তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন রাজ্যপাল। ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যপাল ৩৪ টি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্যদের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন রাজ্যপাল।