গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata মসজিদের ঘোষণার পরেই কেন রামমন্দিরের প্রসঙ্গ, প্রশ্ন হুমায়ুনের

    মসজিদের ঘোষণার পরেই কেন রামমন্দিরের প্রসঙ্গ, প্রশ্ন হুমায়ুনের

    0
    132
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মসজিদের ঘোষণার পরে কেন রামমন্দির প্রতিষ্ঠার ঘোষণা করেছে বঙ্গীয় হিন্দু সেনা। প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির।
    তিনি বলেছেন মুর্শিদাবাদে যে কোনও বিধানসভা এলাকায় রামন্দির করতে কোনও বাধা নেই। তিনি বলেছেন এখনও উত্তরপ্রদেশে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর হয়নি। তাই ৬ ডিসেম্বরের দিনটি মাথায় রেখেই সংখ্যালঘুদের আবেগের কথা ভেবে তিনি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মঙ্গলবার বঙ্গীয় হিন্দু সেনার তরফে অযোধ্যার মত মুর্শিদাবাদে রামমন্দির তৈরির ঘোষণা করা হয়েছে। ভরতপুর, সাগরদিঘি, রেজিনগরে রামমন্দির তৈরির জন্য জমির প্রস্তাব এসেছে বলে দাবি করেছে বঙ্গীয় হিন্দু সেনা।
    এদিকে ভরতপুরের তৃণমূল বিধায়ক মসজিদ তৈরির ঘোষণা আগেই করেছিলেন। এমনকি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করবেন বলে জানিয়েছে।