রাজ্যসভা রাজনীতি দ্বারা পরিচালিত, ধনখড়কে খাড়গে 

0
150
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রাজ্যসভা সংবিধান নয়, রাজনীতি দ্বারা পরিচালিত হচ্ছে। অনাস্থা প্রস্তাব নিয়ে  রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিশানা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

মঙ্গলবারই রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। এই আবহে বুধবার সাংবাদিক বৈঠকে রাজ্যসভার বিরোধী দলনেতা বলেছেন, উপরাষ্ট্রপতি পদটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। ১৯৫২ সাল থেকে এখন পর্যন্ত কোন উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়নি। কারণ সবাই নিরপেক্ষ থেকে সংবিধান মেনে সংসদ পরিচালনা করতেন।কিন্তু বর্তমানে সংসদের চেয়ারম্যান সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে রাজনীতির খেলা খেলছেন। গত তিন বছরে তাঁর আচরণ সংবিধানের পরিপন্থী। সরকারের প্রশংসা করা তাঁর প্রায় অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। হাউসের ভিতরে কখনও তিনি আরএসএস, কখনও সরকারের প্রশংসা করেন। বিরোধী দলগুলিকে তিনি তার প্রতিপক্ষ হিসেবে দেখেন। মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, সরকার ও বিরোধী দলগুলির মধ্যে যে বৈষম্য জগদীপ ধনখড় দেখিয়েছেন সেই কারণে বিরোধীরা তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। হাউসে অনেক অভিজ্ঞ সাংসদ আছেন যাদের তিনি প্রধান শিক্ষকের মতো বক্তৃতা দেন।

চেয়ারম্যান পরিকল্পিতভাবে সংসদের কার্যক্রমকে ব্যাহত করেন। তার আনুগত্য সংবিধানের চেয়ে ক্ষমতাসীন দলের প্রতি অনেক বেশি।