গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ১৫০ ফুট কূপে উদ্ধার শিশুর দেহ, ব্যর্থ ৫৫ ঘণ্টার উদ্ধার কাজ

    ১৫০ ফুট কূপে উদ্ধার শিশুর দেহ, ব্যর্থ ৫৫ ঘণ্টার উদ্ধার কাজ

    0
    153
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    শত চেষ্টাতেও জীবিত উদ্ধার করা গেল না রাজস্থানের দৌসায় গভীর কূপে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশুকে। বুধবার রাতে প্রায় ৫৫ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে আরিয়ান নামের ওই শিশুর নিথর দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী দলের সদস্যেরা।
    তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। স্থানীয় প্রশাসন এবং ওই শিশুর পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর ৩টে নাগাদ খেলতে খেলতে ১৫০ ফুট গভীর কূপে পড়ে যায় ওই শিশু। ঘণ্টাখানেকের মধ্যেই তাকে উদ্ধার করার তোড়জোড় শুরু হয়। ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল-এর সদস্যেরা। একটি পাইপের মাধ্যমে কূপে আটকে পড়া আরিয়ানকে অক্সিজেন পাঠানো শুরু হয়। মাটি কাটার মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বেশ কিছু ক্ষণ উদ্ধারকাজ বন্ধ থাকে। শিশুটির কাছে দ্রুত পৌঁছতে ওই কূপের পাশেই সমান্তরাল ভাবে আরও একটি কূপ খনন করা হচ্ছিল।এই খননকার্যের সময়েই পাশে রাখা মাটির স্তূপ থেকে ওই শিশুর মাথায় মাটি পড়তে থাকে।
    পরিস্থিতি বেগতিক দেখে দড়ি বেঁধে শিশুটিকে উপরে তোলার চেষ্টা করা হয়। সেই মতো রবিবার রাতে যখন আরিয়ানকে কূপ থেকে বার করে আনা হয়, তখন সে অচৈতন্য অবস্থায় ছিল।