মন্দির নয়, জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র তৈরি সরকারের : শুভেন্দু

0
132
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক 
জগন্নাথ মন্দির নয়, দিঘায় জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র তৈরি করেছে রাজ্য সরকার। ফেসবুক পোস্টে

ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এর টেন্ডার ও ওয়ার্ক অর্ডারের নথি দিয়ে এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

রাজ্যের বিরোধী দলনেতা ফেসবুক পোস্টে লিখেছেন, মুখ্যমন্ত্রী বলছেন রাজ্য প্রশাসন আড়াইশো কোটি টাকা খরচ করে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করছে, কিন্তু বাস্তবে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন-র টেন্ডার ও ওয়ার্ক অর্ডারের নথিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে টেন্ডার আহ্বান করার সময় কাজটি জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র হিসাবে উল্লেখ করা হয়েছে। এই নথি প্রমাণ করে পশ্চিমবঙ্গ সরকার মন্দির নির্মাণ নয়, বরং একটি সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করছে, কারণ ভারতের সংবিধান কেন্দ্রীয় হোক অথবা রাজ্য হোক, যেকোনো সরকার ও তাদের অধীনস্থ সংস্থাকে বাধা দেয়।

কেউ যদি মনে করেন যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের খরচ কেন্দ্রীয় সরকার বা উত্তরপ্রদেশ সরকার বহন করেছে, তাহলে তারা ভুল ভাবছেন। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট বিশ্বজুড়ে হিন্দুদের থেকে অনুদান দিয়ে রাম মন্দির নির্মাণ করেছেন, সরকারি অর্থে নয়।