যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল ইজরায়েলের  

0
153
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
গোলান মালভূমি পার হয়ে দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছে ইজরায়েল সেনা। প্রতিবেশী দেশে গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালাবদলের জেরে অনিশ্চয়তার সুযোগ সদ্ব্যবহার করে ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী পৌঁছে গিয়েছে সিরিয়ার রাজধানী দামাস্কাসের অদূরে। 
সোমবার থেকে ধারাবাহিক হামলায় সিরিয়ার একাধিক সেনা এবং নৌঘাঁটি বিমানহানায় গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি গ্রাউন্ড অপারেশন-এর মাধ্যমে জমি দখলের পালা শুরু করেছে ইজরায়েল সেনা। বেঞ্জামিন নেতানিয়াহু সরকার জানিয়েছে, সিরিয়ায় সন্ত্রাসবাদী তৎপরতা প্রতিরোধে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠন করা হবে। আর তা হবে সিরিয়ার ভূখণ্ডে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্‌জ অবশ্য জানিয়েছেন, তাদের দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ।
কোনও জঙ্গিগোষ্ঠী যাতে সিরিয়ার মাটি ব্যবহার করে ইজরায়েলে হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করতে ইজরায়েল সীমান্ত বরাবর একটি নিয়ন্ত্রিত অঞ্চল গড়বে। তবে গোলান মালভূমি-সহ পশ্চিম ও দক্ষিণ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে স্থলপথে ইজরায়েল বাহিনীর অগ্রগতি অন্য ইঙ্গিত দিচ্ছে।