গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দিল্লিতে অবৈধ বাংলাদেশি ধরতে অভিযান পুলিশের 

    দিল্লিতে অবৈধ বাংলাদেশি ধরতে অভিযান পুলিশের 

    0
    141
    ছবি সৌজন্যে : এক্স

    দিল্লিতে অবৈধ বাংলাদেশের নাগরিকদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, রাজধানীর কালিন্দি কুঞ্জ, সীমাপুরি, উত্তম নগর, শাহীন বাগ-সহ একাধিক এলাকায় তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশ। 

    সেখানকার বাসিন্দাদের নথিপত্র যাচাই করেছেন পুলিশ আধিকারিকরা। প্রথম দিনের অভিযানে কোনও অবৈধ বাংলাদেশের নাগরিক ধরা পড়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।পুলিশ আধিকারিকরা জানিয়েছে, অভিযানে যে সব বাংলাদেশির কাছে ভারতে অবস্থানের কোনও নথিপত্র পাওয়া যাবে না, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশের পরেই এই অভিযানে শুরু করেছে পুলিশ। মঙ্গলবারই দিল্লির মুখ্য সচিব ও পুলিশ প্রধানের কাছে একটি চিঠিতে ভিকে সাক্সেনা অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও নির্বাসনের জন্য আগামী ৬০ দিনের মধ্যে একটি বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছিলেন। 

    কয়েক দিন আগে দিল্লির সংখ্যালঘু নেতাদের একটি প্রতিনিধিদল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধ অনুপ্রবেশকারীদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং এ সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল।