গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment অক্ষয়-প্রিয়দর্শনের ভুত বাংলা

    অক্ষয়-প্রিয়দর্শনের ভুত বাংলা

    0
    157
    ছবি সৌজন্যে : এক্স

    সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমার জানিয়েছেন, তার আসন্ন সিনেমার শুটিং শুরু হয়েছে। একটি ছবি পোস্ট করে খিলাড়ি জানিয়েছেন, ২০২৬ সালের ২ এপ্রিল মুক্তি পাবে তার ভুত বাংলা।

    অক্ষয়ের শেয়ার করা পোস্টারে দেখা যাচ্ছে, একটি বিরাট বাংলো বাড়ির সামনে পাঁচিলের ওপর বসে রয়েছেন অক্ষয়। তার হাতে রয়েছে একটি লন্ঠন।অক্ষয়ের পরনে সাদা রঙের পোশাক,পায়ে সাদা রঙের মোজা, কালো রঙের কোট এবং লাল রঙের টাই।পোস্টারে সিনেমার নাম এবং সিনেমা মুক্তির তারিখ লেখা রয়েছে।পোস্টারটি শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন, হরর কমেডি ভুত বাংলা’র শুটিং শুরু হয়ে গেল। প্রিয়দর্শনের সঙ্গে ফের আরও একবার কাজ করতে পেরে খুব আনন্দ হচ্ছে।এই সিনেমা ভয় এবং হাসির ডবল ডোজ হতে চলেছে। এখন থেকে রেডি থাকুন। ২০২৬ সালের ২ এপ্রিল আসতে চলেছেন তাঁরা।এদিকে বলিউডে অক্ষয় কুমার -প্রিয়দর্শন জুটির কমেডি ঘরানার সিনেমা সর্বাধিক জনপ্রিয়। হেরা ফেরি, গরম মশলা, ভুল ভুলাইয়া, ভাগাম ভাগ, দে দানা দান-এর মতো ভরপুর কমেডি সিনেমা উপহার দিয়েছেন নির্মাতা-অভিনেতা এই জুটি।অন্যদিকে,২০১০ সালে শেষ প্রিয়দর্শনের খাট্টা-মিঠা সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার।গত কয়েক বছরে প্রিয়দর্শনের হিন্দি সিনেমাও খুব একটা দেখা যায়নি। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল রংরেজ এবং ২০২১ সালে হাঙ্গামা টু। এবার ভূত বাংলা দিয়ে আবারও হাসির ফোয়ারা ফোটাতে চলেছেন এই জুটি।

    বোঝাই যাচ্ছে এতে থাকবে ভয়ের আবহ। তবে অক্ষয়ের সঙ্গে আর কোন কোন তারকা থাকছেন, তা এখনও প্রকাশ করা হয়নি।