গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment টেলর সুইফটের উদারতার নজির

    টেলর সুইফটের উদারতার নজির

    0
    121
    ছবি সৌজন্যে : এক্স

    এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী টেলর সুইফট। আমেরিকান পপ তারকা তার আলোচিত এরাস ট্যুর দিয়ে রীতিমতো গোটা বিশ্ব চষে বেড়িয়েছেন।

    সদ্যই শেষ হয়েছে এই ঐতিহাসিক মিউজিক্যাল ট্যুর।এই ট্যুর থেকে ২ বিলিয়ন ডলার আয় করেছেন সুইফট যা ইতিহাস তৈরি করেছে। আর সেই আয় থেকে ১৯৭ মিলিয়ন ডলার বোনাস হিসেবে তার ট্যুরের সঙ্গে জড়িত সকল সদস্যদের মধ্যে বিতরণ করেছেন গায়িকা। যা টাকায় প্রায় ২ হাজার কোটি।এ বোনাস টেইলরের কর্মীরা তাদের নিয়মিত বেতনের বাইরের অংশ হিসেবে পাবেন। এরাস ট্যুরের সাথে যুক্ত প্রতিটি সদস্য এই বোনাসের একটি অংশ পেয়েছেন।এর মধ্যে রয়েছে ট্রাক ড্রাইভার,ক্যাটারার, যন্ত্র প্রযুক্তিবিদ, মার্চেন্ডাইজার, লাইটিং ও সাউন্ড ক্রু, প্রোডাকশন স্টাফ, কাঠের কাজের শ্রমিক, নৃত্যশিল্পী, নিরাপত্তা কর্মী, কোরিওগ্রাফার,প্যায়রোটেকনিক বিশেষজ্ঞ, রিগার, হেয়ার এবং মেকআপ শিল্পী, ওয়ারড্রোব সহকারী, শারীরিক থেরাপিস্ট এবং ভিডিও টিম।এই খবরের পর থেকে টেলর সুইফট প্রশংসায় ভাসছেন। এর আগে, ২০২৩ সালের আগস্টে আমেরিকার ট্যুরের প্রথম পর্ব শেষ করার পর তিনি তার সহযোগীদের মধ্যে ৫৫ মিলিয়ন ডলার বোনাস বিতরণ করেছিলেন। সব মিলিয়ে টেলর সুইফটের এরাস ট্যুর রীতিমতো ইতিহাস সৃষ্টি করেই সমাপ্ত হয়েছে।দু’ বছর ধরে চলা এই ট্যুর ১৪৯টি শোয়ের মাধ্যমে শেষ হয়েছে। গোটা ট্যুর চলাকালীন একের পর এক রেকর্ড ভেঙেছেন গায়িকা।

    সর্বাধিক বিক্রি করা টিকিট, সর্বাধিক উপস্থিত দর্শক-শ্রোতার রেকর্ডসহ একক শিল্পী হিসেবে নিজের নামে করে নিয়েছেন অসংখ্য রেকর্ড। তার ১৪৯তম এবং চূড়ান্ত কনসার্টের পর সুইফটের প্রযোজনা সংস্থা টেলর সুইফ্ট ট্যুরিং, নিশ্চিত করেছে যে ১ কোটির বেশি মানুষ ইরাস ট্যুরে অংশ নিয়েছিল এবং একে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা মিউজিক্যাল ট্যুরে পরিণত করেছে।