
ছত্তীসগঢ়ে ফের যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ নিহত হয়েছে ৭ মাওবাদী। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই সাংবাদিক বৈঠক করে অবুঝমাঢ়ে পুলিশ এবং মাওবাদীদের সংঘর্ষের এই খবর জানিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, গোয়েন্দাদের থেকে জানা গিয়েছিল বস্তার অঞ্চলে অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে রয়েছেন। তারপরেই ভোরে ওই জঙ্গলে অভিযানে নেমেছিল ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। বস্তার পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, ভোর ৩টে থেকে শুরু হয়েছে এনকাউন্টার। সকাল ১০টা পর্যন্ত সাত জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে গেরিলা বাহিনী-র পোশাক ছিল। মাওবাদীদের সশস্ত্র শাখা হল এই গেরিলা বাহিনী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিজেপি রাজ্যে এক বছর হল ক্ষমতায় এসেছে। যা ভাল কাজ, সব এই সময়েই হয়েছে।চলতি বছরে অবুঝমাঢ়ে মাওবাদীদের ধরতে বেশ কয়েকটি অভিযান করেছে যৌথ বাহিনী।
এই মাঢ় বাঁচাও অভিযান-এ নিহত হয়েছেন প্রায় ১০০ জন মাওবাদী। অক্টোবরে একটি অভিযানে দক্ষিণ অবুঝমাঢ়ে ৩১ জন মাওবাদী নিহত হয়েছেন।








