গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International মস্তিষ্কে সফল অস্ত্রোপচার ব্রাজিলের প্রেসিডেন্টের

    মস্তিষ্কে সফল অস্ত্রোপচার ব্রাজিলের প্রেসিডেন্টের

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স
    সাও পাওলোর সিরিয়ান-লেবানিজ হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচার সফল হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার। বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি।
    আঘাতের জেরে মাথায় রক্তক্ষরণ বন্ধ করতেই মাথায় অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গিয়েছে। সপ্তাহের শুরুতেই তাঁর মাথায় প্রথম অস্ত্রোপচার করা হয়েছে। ভবিষ্যতে রক্তক্ষরণের ঝুঁকি কমাতে তাঁর দ্বিতীয় অস্ত্রোপচার করা হয়েছে মাথায়। সেই অস্ত্রোপচারও সফল হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। হাসপাতালটি প্রেসিডেন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেছে, অপারেশনের সময় কোনো জটিলতা সৃষ্টি হয়নি। তাঁকে পরিচর্যা ইউনিটে যথাযথ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্টের সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে তিনি লিখেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার মস্তিষ্কের অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
    হাসপাতাল সূত্রে খবর, দ্রুত সুস্থ হচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। পরিবারের লোকজনের সঙ্গে কথা ও ফিজিওথেরাপিতে অংশ নিয়েছেন তিনি।