গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইস্তানবুল বিমানবন্দরে আটকে ইন্ডিগোর ৪০০ যাত্রী

    ইস্তানবুল বিমানবন্দরে আটকে ইন্ডিগোর ৪০০ যাত্রী

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স
    জল-খাবার ছাড়া টানা ২৪ ঘণ্টা ধরে ইস্তানবুল বিমানবন্দরে আটকে ইন্ডিগো বিমানের দিল্লি ও মুম্বাইগামী ৪০০ ভারতীয় যাত্রী। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
    আটকে পড়া যাত্রীদের অভিযোগ, ইন্ডিগো কর্তৃপক্ষ তাদের সঙ্গে ঠিক করে যোগাযোগ করছেন না। পর্যাপ্ত খাবার ও থাকার জাগয়াও তাদের দেওয়া হয়নি। জানা গিয়েছে, বিমান চলাচলে দেরির কারণে এই অবস্থা।১২ ডিসেম্বর ইস্তানবুল থেকে দিল্লিগামী ইন্ডিগোর দিল্লিগামী একটি বিমান রাত ৮.১০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু সেই বিমান ছড়াতে দেরি হয়। জানানো পরের দিন দুপুর ১.৩০এ বিমানটি যাত্রা শুরু করবে। অভিযোগ, তা জানানোর পর ইন্ডিগোর কোনও কর্মী যাত্রীদের সঙ্গে যোগাযোগ করেননি। কোনও রকম সহায়তা ছাড়াই বিমানবন্দর ছাড়েন অনেকে। এরপরে ইস্তানবুল থেকে মুম্বইগামী একটি বিমান ১২ তারিখ রাত ৮.১৫তে ছাড়ার কথা থাকলেও প্রথমে বলা হয় সেটি রাত ১১টায় যাত্রা শুরু করবে। কিন্তু পরে ঘোষণা করা হয় পরের দিন অর্থাৎ ১৩ তারিখ সকাল ১০টায় তা ছাড়া হবে। ফলে বিমানবন্দরে প্রায় ৪০০ জন যাত্রী আটকে পড়েন।যাত্রীদের অভিযোগ, বিমান বিলম্বের বিষয়ে ইন্ডিগোর কাছ থেকে কোনও যোগাযোগ পায়নি।
    আরও অভিযোগ, তুর্কি এয়ারলাইন্সের কর্মীরা তাদের বিভিন্ন আপডেট দিয়েছেন কিন্তু ইন্ডিগোর তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। যাত্রীদের লাউঞ্জ ব্য়বহারের সুযোগ থাকলেও, সেই জায়গা অনেক ছোট ছিল। যার জেরে অনেককে দাঁড়িয়ে রাত কাটাতে হয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।