গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata হাত ধরাধরি করে ট্রেনের সামনে ঝাঁপ যুগলের

    হাত ধরাধরি করে ট্রেনের সামনে ঝাঁপ যুগলের

    0
    146
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাত ধরাধরি করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে উস্তির প্রেমিক যুগল। শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা রেল ব্রিজ এলাকায় হঠাৎ এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
    জানা গিয়েছে উস্তির নাজরার বাসিন্দা মরিয়ম খাতুনের ডিভোর্সের পর এলাকারই যুবক সাবির মোল্লার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। মরিয়মের আগের পক্ষের একটি মেয়ে রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধেয় হাত ধরাধরি করে ট্রেনের সামনে ঝাঁপ দেয় মরিয়ম, সাবির।
    ঠিক কি কারণে আত্মঘাতী হয়েছে প্রেমিক যুগল খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রেমিক যুগল আত্মঘাতী হয়েছে।