গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata আবারও আগুন কলকাতায়, এবার দক্ষিণদাড়িতে

    আবারও আগুন কলকাতায়, এবার দক্ষিণদাড়িতে

    0
    109
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দক্ষিণদাড়িতে বাড়িতে আগুন লাগার ঘটনায় শুক্রবার সকালে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন এলাকায় পৌঁছয়। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন।

    এরপর দমকলের ৪ টি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে বাড়ির ছাদের রাখা কাঠ থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেজন্য বাড়ি থেকে বের করে আনা হয় সিলিন্ডার। গত মাসেও দক্ষিণদাড়ির একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছিল। দুদিন আগে বেলেঘাটায় বাড়িতে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু হয়। মারা যায় তাঁর পোষ্যটিও।

    হাওড়া ব্রিজের কাছে ফুলের বাজারেও আগুন লেগেছিল। নভেম্বরের শেষ ১৫ দিনে কলকাতায় ২৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে শেষ ১০ দিনে কলকাতায় অগ্নিকাণ্ডের সংখ্যা ১৮টি।