গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিচারকদের ফেসবুক ব্যবহার উচিত নয় : কোর্ট 

    বিচারকদের ফেসবুক ব্যবহার উচিত নয় : কোর্ট 

    0
    145
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিচারকদের ফেসবুক ব্যবহার করাই উচিত নয়। এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। শুধু ফেসবুক নয়, কোনও সোশ্যাল মিডিয়া বিচারকদের থাকা উচিত নয়।
    বিচারকদের জীবন হওয়া উচিত সন্ন্যাসীদের মতো, মনে করে শীর্ষ আদালত। মধ্যপ্রদেশ হাইকোর্টের দু’জন মহিলা বিচারপতিকে বরখাস্ত করার বিরুদ্ধে মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি অদিতিকুমার শর্মা এবং বিচারপতি সরিতা চৌধরিকে বরখাস্ত করা হয়। তাঁরা মধ্যপ্রদেশ হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানান। সেই মামলাতেই ওই দুই বিচারপতির বিরুদ্ধে তাদের করা একটি ফেসবুক পোস্ট আদালতের সামনে তুলে ধরা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি এন কোটিশ্বর সিং-র বেঞ্চ ওই দুই বিচারপতির উদ্দেশে মন্তব্য করেছে, সোশ্যাল মিডিয়া একটি খোলামেলা জায়গা। বিচারকদের সন্ন্যাসীর মতো জীবন যাপন করতে হবে, আর কাজ করতে হবে ঘোড়ার মতো। বিচারক এবং বিচারপতিদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। একদমই তাদের ফেসবুকে যাওয়া উচিত নয়। কোনও মামলায় বিচারকদের ব্যক্তিগত মতামত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা উচিত নয়, মৌখিক পর্যবেক্ষণ আদালতের।
    কারণ, সেক্ষেত্রে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যে মামলার রায় এখনও ঘোষিত হয়নি, সোশ্যাল মিডিয়া থেকেই সেই রায় সম্পর্কে ইঙ্গিত পেয়ে যেতে পারেন সাধারণ মানুষ।