
সিরিয়ায় দামাস্কাসে হামলার ধার বাড়িয়েছে ইজরায়েল । বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে সিরিয়ায় হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন ।
কিন্তু সেই অনুরোধকে উপেক্ষা করে রাত থেকেই হামলার তীব্রতা বাড়িয়েছে ইজরায়েলি সেনা। এ বার সরাসরি নিশানা করা হয়েছে দামাস্কাসকে। গত রবিবার প্রেসিডেন্ট আসাদ সরকারকে উত্খাত করে সিরিয়ার রাজধানী দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হাযাত তাহরির আল-শাম এবং তাদের সহযোগী জইশ আল-ইজ্জার যৌথবাহিনী। কিন্তু যুদ্ধ শেষ থামেনি। ইতিমধ্যে, ধারাবাহিক বিমানহানায় ইজরায়েল ধ্বংস করেছে সিরিয়ার অধিকাংশ সামরিক পরিকাঠামো। বিদ্রোহীদের হামলার জেরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছাড়ার পর সিরিয়ার রাজধানী দামাস্কাসে নজর রয়েছে তেল আভিভের। আল জাজ়িরা সূত্রে খবর, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায দামাস্কাসের নিরাপত্তার দাযিত্বপ্রাপ্ত সিরিয়া সেনার চতুর্থ ডিভিশনের সদর দফতর ও রাডার স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে । আসাদের শাসন থেকে মুক্তির জন্য সিরিয়ার নাগরিকদের উত্সব পালনের জমায়েতও বোমা ফেলেছে ইজরায়েলি যুদ্ধবিমান।
এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পশ্চিম এশিয়া সফরে গিয়েছেন আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
