সাইবার হামলার ঝুঁকিতে পুরোনো আইফোন

0
173
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আইফোনে নতুন নতুন ফিচার ও সুবিধা অ্যাড করার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করতে নিয়মিত আইফোন, আইপ্যাড, কিংবা ম্যাক এর ডিভাইসগুলোতে আইওএস এর আপডেট দিয়ে থাকে অ্যাপল। 

কিন্তু অনেক ইউজারই বিভিন্ন কারণে-হয়ত সেটা স্টোরেজ কিংবা এ বিষয়ে না জানার কারণে আপডেট বা আপডেট করা আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করেন না। আবার আইফোনের মডেল পুরোনো হয়ে যাওয়ায় আপডেট ভার্শনের আইওএস অপারেটিং সিস্টেম সাপোর্ট করে না। তবে কারণ যা–ই হোক না কেন, সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে আইফোন ইউজারদের জরুরিভাবে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দিয়েছে সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান জ্যামফ থ্রেট ল্যাবস।তথ্যমতে, সম্প্রতি আইওএসের ট্রান্সপারেন্সি ও কনসেন্ট অ্যান্ড কন্ট্রোল,টিসিসি বা,সাব সিস্টেমে ভয়ংকর একটি ত্রুটি শনাক্ত করা হয়েছে।সাধারণত কোনো অ্যাপ যখন ইউজারের ছবি, জিপিএস অবস্থান বা কন্টাক্ট তালিকার মতো সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে চায়,তখন অনুমতির জন্য ইউজারকে একটি নোটিফিকেশন পাঠায় টিসিসি। কিন্তু এই ত্রুটির কারণে সেই নোটিফিকেশন পান না ইউজাররা। ফলে ইউজারের অনুমতি ছাড়াই অনেক অ্যাপ সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে পারে।এতে ছবি, জিপিএস অবস্থান,স্বাস্থ্যবিষয়ক তথ্যসহ মাইক্রোফোন ও ক্যামেরার ধারণ করা শব্দ ও দৃশ্য হ্যাকারদের দখলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।জ্যামফ থ্রেট ল্যাবসের কাছ থেকে জানতে পেরে এরই মধ্যে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে ভয়ংকর এই ত্রুটির সমাধান করেছে অ্যাপল।

কিন্তু আগের সব ভার্শনেই ত্রুটিটি থেকে যাওয়ায় ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে আইফোন ইউজারদের দ্রুত আইওএস ১৮ অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দিয়েছেন জ্যামফ থ্রেট ল্যাবসের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।