
লোকসভায় সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মুখে উঠে এসেছে বীর সাভারকরের কথা।
সাভারকরের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, সংঘ পরিবার সংবিধানে বিশ্বাস করে না, মনুস্মৃতিতে বিশ্বাস করে। সাভারকর কথা টেনে তিনি বলেছেন, ভারতীয় সংবিধানে ভারতীয় বলে কিছু নেই। ভারতে বেদের পর মনুস্মৃতি সবথেকে পুজিত গ্রন্থ। ভারতীয় সংস্কৃতি, রীতি-নীতিও তার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এই মনুস্মৃতিই আজ আইন। বিজেপির বই হল মনুস্মৃতি। দেশের প্রতিটি মানুষ সংবিধান দ্বারা সুরক্ষিত। একইসঙ্গে আদানি ইস্যু, কৃষক আন্দোলন নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। ইন্ডিয়া জোটের প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী বলেছেন, সংবিধানকে রক্ষা করারই ইন্ডিয়া জোটের চিন্তাধারা।
আজ রাজনৈতিক সমতা শেষ হয়ে গিয়েছে। দেশের সমস্ত প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছে। কোনও সামাজিক সমতা নেই। সেই কারণেই পরবর্তী পদক্ষেপ হবে জাতভিত্তিক জনসুমারি।







