
বাংলাদেশে সনাতনীদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ আছড়ে পড়ল পেট্রাপোল সীমান্তে। নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির কয়েকশো সদস্য বিক্ষোভ দেখায় সীমান্তে।
সনাতনীদের ওপর নির্যাতন বন্ধে রাষ্ট্রসংঘ হস্তক্ষেপ দাবি করেছেন সংগঠনের সদস্যরা। ভারত বাংলাদেশের স্বাধীনতা এনে দিলেও তা ভুলতে বলেছে সেদেশের মানুষ। সেদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার যেমন বাড়ছে, তেমনই ভারত বিরোধিতা আরও জোরালো হচ্ছে। এমনটা কোনওভাবেই মেনে নেওয়া হবে।
এখনই সনাতনীদের ওপর অত্যাচার বন্ধ না হলে আন্দোলন আরও জোরালো হবে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা।
