গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা দুষ্কৃতীদের 

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা দুষ্কৃতীদের 

    0
    1237
    ছবি সৌজন্যে : এক্স
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিসে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলার ঘটনায় নাম জড়িয়েছে বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বাহিনীর বিরুদ্ধে।
    ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে সে দেশের শিক্ষা মহলেও। অভিযোগ, ভেঙে ফেলা হয়েছে ঘরের সব আসবাবপত্র। ভাঙচুর চালানো হয়েছে শেখ মুজিবের ছবিতেও। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা জানিয়েছেন, শনিবার রাত ১০টার দিকে শিক্ষক সমিতির কার্যালয়ে সরকার পক্ষের ২০-৩০ জনের একটি দল জোর করে ঢুকে ভাঙচুর চালায়। শহিদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা ফুল ছিঁড়েও নষ্ট করা হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেছেন, ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। সেখানে শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া ছিলেন। তাঁদের সঙ্গে কথা হয়েছে।
    সিসিটিভি ফুটেজ দেখে কোনও সূত্র পেলে ব্যবস্থা নেওয়া হবে।