
জর্জিয়ার নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাক্তন ফুটবলার মিখায়েল কাভেলাশভিলি। দেশের হয়ে ৪৬টি ম্যাচ খেলেছেন প্রাক্তন এই স্ট্রাইকার। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগেও।
ফুটবল থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দিয়েছেন কাভেলাশভিলি। ২৯ ডিসেম্বর সরকারি ভাবে দায়িত্ব গ্রহণ করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট হিসাবে পরিচিত কাভেলাশভিলি। ২০১৬ সালে তিনি প্রথম সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তৎকালীন শাসক দল জর্জিয়ান ড্রিমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যদিও ২০২২ সালে জর্জিয়ায় শুরু হওয়া সরকার বিরোধী গণআন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন কাভেলাশভিলি। পরে অবশ্য জর্জিয়ান ড্রিমের সঙ্গে তাঁদের রাজনৈতিক সমঝোতা হয়। ২০০৮ সালে রাশিয়া জর্জিয়া সংঘর্ষের পর দু’দেশের সম্পর্কের অবনতি হয়। তবে জর্জিয়ান ড্রিম পার্টি রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ছিল। জর্জিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে রাশিয়াপন্থী সরকার পক্ষ এবং পশ্চিমপন্থী বিরোধীদের মধ্যে অশান্তি শুরু হয়েছে। কাভেলাশভিলি ছিলেন প্রেসিডেন্ট পদে এক মাত্র প্রার্থী। জর্জিয়ার প্রেসিডেন্ট জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়না।
নির্বাচিত হয় সংসদ সদস্য, মিউনিসিপ্যাল কাউন্সিলর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ৩০০ সদস্যের ইলেকটোরাল কলেজ ভোটো ইলেকটোরাল কলেজের বেশির ভাগ ভোটারই ক্ষমতাশীল জর্জিয়ান ড্রিম পার্টির। তাই জয় পেতে সমস্যা হয়নি কাভেলাশভিলির।








