তোলায় না, তালতলাতেও প্রতিবাদীকে কোপ

0
1170
ছবি সৌজন্যে : নিজস্ব
তোলাবাজির প্রতিবাদ করায় তালতলায় যুবককে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে তালতলার আগা মেহেদি স্ট্রিটে সবজির দোকানে ট্রে সরানো নিয়ে গন্ডগোল বাধে।
সেই সময় মদ্যপ অবস্থায় ২-৩ জন অশান্তি শুরু করে। প্রতিবাদ করায় সবজি ব্যবসায়ীর ছেলে সফি আহমেদকে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আক্রান্ত যুবককে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ সবজির দোকানে প্রত্যেকদিন কয়েকজন তোলাবাজি করে। এর আগেও ঝামেলা হয়েছে। ঘটনার একজনকে আটক করেছে তালতলা থানার পুলিশ। বাকিদেরও খোঁজ চলছে। অভিযুক্তদের ধরার দাবিতে সরব হয়েছে এলাকাবাসী।