সর্বভারতীয় পরীক্ষায় রাজ্যের উৎসাহের ফল, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

0
134
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাজ্য সরকার ছাত্রছাত্রীদের যে উৎসাহ দেয়, তার ফল মিলছে। ইউপিএসসি পরীক্ষায় রাজ্যের দুই কৃতীর সাফল্যে উচ্ছসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় ইউপিএসসি পরীক্ষায প্রথম আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী ও আউশগ্রামের বিল্টু মাজিকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন আইএএস ও আইপিএস পরীক্ষাতেও রাজ্যের ছাত্রছাত্রীরা ভাল ফল করছে।

এইসব পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার জন্য যুব ও উচ্চাভিলাষী ছাত্রদের জন্য আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার।