গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata টালায় মেরামতি : সোমবার জল বন্ধ কলকাতার বিস্তীর্ণে

    টালায় মেরামতি : সোমবার জল বন্ধ কলকাতার বিস্তীর্ণে

    0
    143
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সোমবার সকাল থেকেই কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে জল সরবরাহ। টালা এবং পলতা পাম্পিং স্টেশনে মেরামতির কাজের জন্য ১৬ তারিখ সোমবার সকাল ৯টা থেকে পরদিন ১৭ তারিখ মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত জল সরবরাহ বন্ধ হবে।

    প্রথমে রবিবার থেকে পানীয় জল সরবহার বন্ধ থাকার সিদ্ধান্ত নিলেও বিয়েবাড়ি থাকায় তা বাতিল করে সোমবার করা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন টালা ও পলতার জরুরি ভিত্তিতে কিছু মেরামত করা প্রয়োজন। সেই কারণেই জল বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে ফের জল সরবরাহ স্বাভাবিক হবে।

    সোমবার জল সরবরাহ বন্ধ থাকায় সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ভোগান্তি শিকার হবেন উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষজন। পুরসভার ১৬টি বরো-র মধ্যে প্রথম সাতটিতেই টালা থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। কসবা সহ ৮ নম্বর বরোর একাংশেও জল মিলবে না।