
সংবিধান বিরোধী মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম। বলেছেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। এমনকি ফিরহাদ হাকিমের দেশবিভাজনমূলক মন্তব্য ভর্ৎসনার যোগ্য বলেও মনে করেন তিনি।
তাঁর কথায় বাংলাদেশের ঘটনা দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক। কোনও নিন্দাই যথেষ্ট নয়। পশ্চিমবঙ্গেও সংখ্যালঘুদের নিয়ে যেভাবে মন্তব্য করা হচ্ছে তা বিপজ্জনক, বিপদ এবং উদ্বেগজনক বলে উল্লেখ করেন একসময় প্রবীণ রাজনীতিবিদ বর্তমানে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তাঁর কোথায় বাংলাদেশে অসহায়দের ওপর অত্যাচার করা হচ্ছে।
এই উন্মাদের খেলা অবিলম্বে বন্ধ করা দরকার। কলকাতায় মা নামক বইয়ের উদ্বোধনে কলকাতায় রাজভবনে এসেছিলেন আরিফ মহম্মদ খান। সেই অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।





