গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National গুরুতর অসুস্থ উস্তাদ জাকির হুসেন

    গুরুতর অসুস্থ উস্তাদ জাকির হুসেন

    0
    278
    ছবি সৌজন্যে :ফেসবুক
    গুরুতর অসুস্থ অবস্থায় আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি রয়েছেন উস্তাদ জাকির হুসেন। উস্তাদ জাকির হুসেনের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনায় অনুরাগীদের প্রার্থনা করতে অনুরোধ জানানো হয়েছে।
    জাকির হুসেনের পরিবার সংবাদমাধ্যমকে তবলাবাদকের শারীরিক অসুস্থতার কথা প্রথম জানান। একটি বিবৃতিতে বলা হয়েছে, তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র উস্তাদ জাকির হুসেন অসুস্থ। ১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম উস্তাদ জাকির হুসেনের। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তাঁর। মাত্র সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি। ২০২৪ সালে জাকিরের হাত ধরেই ভারতে এসেছে গ্র্যামি পুরস্কার। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসাবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড শক্তি’র গানের অ্যালবাম দিস মোমেন্ট। বর্তমানে শক্তি ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসাবে রয়েছেন জাকির হুসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ। গিটারে জন ম্যাকলকলিন।
    ২০২৩ সালের ৩০ জুন দিস মোমেন্ট অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে।