গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National নেহেরুর ব্যক্তিগত চিঠি সনিয়ার কাছে, ফেরানোর আহ্বান

    নেহেরুর ব্যক্তিগত চিঠি সনিয়ার কাছে, ফেরানোর আহ্বান

    0
    4306
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সনিয়া গান্ধীর কাছে থাকা জওহরলাল নেহরুর ব্যক্তিগত চিঠি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রী সংগ্রহশালা এবং গ্রন্থাগার। চিঠিগুলোকে ঐতিহাসিক সম্পদ জানিয়ে রাহুল গান্ধীকে চিঠি দিয়ে ওই সকল পত্র ফেরানোর কথা বলেছে প্রধানমন্ত্রী সংগ্রহশালা এবং গ্রন্থাগারের সদস্য রিজওয়ান কাদরি।

    চিঠিতে বলা হয়েছে, দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর ব্যক্তিগত চিঠির ঐতিহাসিক গুরুত্ব বিচার করে সেগুলি ফিরিয়ে দিন সনিয়া গান্ধী। রাহুলের কাছে সংগ্রহশালা কর্তৃপক্ষের আর্জি চিঠির আসল প্রতিলিপি না-ফেরানো হলেও অন্তত ফোটোকপি কিংবা ডিজিটাল সংস্করণ দেওয়া হোক। প্রসঙ্গত, ১৯৭১ সাল থেকে ওই সংগ্রহশালার তত্ত্বাবধানেই ছিল নেহরুর ব্যক্তিগত চিঠিগুলি। ২০০৮ সালে ইউপিএ সরকারের আমলে সেই চিঠি বাক্স করে সনিয়ার কাছে পাঠানো হয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে গান্ধী পরিবারের তরফে কখনওই মুখ খোলা হয়নি। গত সেপ্টেম্বরেও চিঠিগুলি ফেরানোর জন্য সনিয়াকে আর্জি জানিয়েছিলেন সংগ্রহশালা কর্তৃপক্ষ। এ বার একই আর্জি নিয়ে চিঠি দেওয়া হয়েছে রাহুলকে। ওই ব্যক্তিগত চিঠিগুলি নেহরু অ্যালবার্ট আইনস্টাইন, জয়প্রকাশ নারায়ণ, পদ্মজা নায়ডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, অরুণা আসফ আলি, বাবু জগজীবন রাম, গোবিন্দবল্লভ পন্থ, এডুইনা মাউন্টব্যাটেনকে লিখেছিলেন।  প্রসঙ্গত, নেহরুর মৃত্যুর পর তাঁর বাসভবন তিন মূর্তি ভবন সংরক্ষণের ভার হাতে নিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় সরকার।

    পরে নেহরু সংগ্রহশালা এবং গবেষণার কেন্দ্র হয়ে উঠেছিল সেটি। তৈরি হয়ে নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি সোসাইটি। পরে নরেন্দ্র মোদীর সরকার তার নাম বদলে রেখেছে প্রধানমন্ত্রী সংগ্রহশালা এবং গ্রন্থাগার সোসাইটি।