গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সুপ্রিম-নির্দেশের পর পার্থদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু 

    সুপ্রিম-নির্দেশের পর পার্থদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু 

    0
    117
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইডি-কে ২৪ ঘণ্টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলের সম্পর্কে যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
    শুধু তাই নয়,সোমবার মৌখিক ভাবে বিচার ভবনের বিচারক ইডিকে আগামী বুধবারের মধ্যে সাক্ষীদের তালিকা তৈরি করার নির্দেশ দেন। এর পাশাপাশি তদন্তকারী সংস্থাকে ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ নম্বর অতিরিক্ত চার্জশিটে যাঁরা অভিযুক্ত হিসাবে পরে যুক্ত হয়েছেন, তাঁদেরও নোটিশ এবং নথি দিতে বলা হয়েছে। ২০২২ সালে পার্থের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল। অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেফতার করা হয়। সেই থেকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম মূলচক্রী পার্থই। সম্প্রতি অর্পিতা জামিন পেয়ে বাড়ি ফিরেছেন। তার পরপরই ইডির মামলায় পার্থের জামিন মঞ্জুর হয়। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অয়ন শীল, সুজয়কৃষ্ণ ভদ্র-সহ একাধিক ব্যক্তিরা যাঁরা গ্রেফতার হয়েছিলেন, যাঁদের নামে চার্জগঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি-র স্পেশ্যাল কোর্ট।
    সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩১ জানুয়ারির মধ্যে ট্রায়াল শুরু করে, সাক্ষীদের বয়ান রেকর্ড করা-সহ ১ ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দেওয়ার যে যে প্রক্রিয়া, সবই শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।