গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata দুধ-ডিম-মাংস উৎপাদনে এগিয়ে পশ্চিমবঙ্গ : মুখ্যমন্ত্রী

    দুধ-ডিম-মাংস উৎপাদনে এগিয়ে পশ্চিমবঙ্গ : মুখ্যমন্ত্রী

    0
    145
    ছবি সৌজন্যে :ফেসবুক
    প্রাণিজ প্রোটিন দুধ, ডিম এবং মাংস উৎপাদনের হারে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। এক্স পোস্টে পরিসংখ্যান তুলে ধরে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    মুখ্যমন্ত্রী লিখেছেন, এই অর্জন উদ্ভাবনী নীতি এবং কর্মসূচির প্রমাণ। কৃষক এবং উৎপাদকদের শক্তির পরিচয়। কেন্দ্রীয় সরকারের সদ্য প্রকাশিত পশুপালন পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী, পশ্চিমবঙ্গ এখন দেশের সর্বোচ্চ মাংস উৎপাদনকারী। জাতীয় উৎপাদনের ১২.৬২ শতাংশ বাংলার অবদান। দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির হার রেকর্ড করেছে। এ ক্ষেত্রে জাতীয় গড় ৩.৭৮ শতাংশ।
    পশ্চিমবঙ্গের ৯.৬৭ শতাংশ। পোল্ট্রি খাতে ডিম উৎপাদনে জাতীয় স্তরে উৎপাদন বৃদ্ধির হারের তুলনায় পশ্চিমবঙ্গে অনেক বেশি বলে দাবি করে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যে বার্ষিক বৃদ্ধির হার ১৮.০৭ শতাংশ। জাতীয় গড় ৩.১৮ শতাংশ।