গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home North 24Pgs মৃত্যুকে ভয় পান না চিন্ময়ের আইনজীবী

    মৃত্যুকে ভয় পান না চিন্ময়ের আইনজীবী

    0
    194
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জীবনের ঝুঁকি নিয়েও সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে চট্টগ্রাম আদালতে সওয়াল করবেন বলে জানিয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। চিকিৎসার প্রয়োজনে ব্যারাকপুরে ছেলের কাছে এসেছেন তিনি।
    রবীন্দ্র ঘোষ বলেন, তিনি মরতে ভয় পান না। তিনি শুধু আইনজীবী নন, এক জন মানবাধিকার কর্মীও। একই সঙ্গে তাঁর সংযোজন, পালিয়ে যাওয়ার জন্য ভারতে আসেননি। ২ জানুয়ারি ফের চিন্ময়কৃষ্ণকে আইনি সহায়তা দেওয়ার জন্য আদালতে যাবেন। আগামী ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণের আইনজীবীর জামিনের মামলার শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। খারিজ হয়ে যায় তাঁর জামিনের আবেদন। ডিসেম্বরের শুরুতে চিন্ময়কৃষ্ণের মামলাটি আদালতে উঠলেও নিজের পক্ষে কোনও আইনজীবীকে পাননি বাংলাদেশ ইসকনের প্রাক্তন সদস্য তথা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র।
    তাঁর মামলাটি এক মাস পিছিয়ে দেওয়া হয়।চিন্ময়কৃষ্ণের জামিন সংক্রান্ত আবেদন নিয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র।