গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National প্রাক্তন মাওবাদীদের সঙ্গে সাক্ষাৎ শাহের 

    প্রাক্তন মাওবাদীদের সঙ্গে সাক্ষাৎ শাহের 

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    মাওবাদী নির্মূলের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে প্রাক্তন মাওবাদী নেতাদের সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন জীবনে ফিরে আসার জন্য তাঁদের উৎসাহ জুগিয়েছেন তিনি।
    ছত্তীসগঢ়, ওড়িশা, মহারাষ্ট্র, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং অসমের মোট ৩০ জন প্রাক্তন মাওবাদী নেতার সঙ্গে দেখা করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, দেশের তরুণ মাওবাদীরা বুঝতে পারছেন হিংসার পথে গিয়ে কোনও লাভ নেই। তাঁরা সরকারের আবেদনে সাড়া দিয়ে আত্মসমর্পণ করছেন। কেন্দ্রের নীতি মেনে ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতে ২০টি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। আত্মসমর্পণ করেছেন প্রায় ৯ হাজার মাওবাদী।
    তাঁদের সকলের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। প্রাক্তন মাওবাদীদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৫ হাজারটি বাড়ির অনুমোদন দিয়েছে কেন্দ্র। প্রত্যেক পরিবারকে জীবিকানির্বাহ করার ব্যবস্থাও করা হবে।