গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports ৭৫০ মিলিয়ন ডলারের রেকর্ড ট্রান্সফার ফি

    ৭৫০ মিলিয়ন ডলারের রেকর্ড ট্রান্সফার ফি

    0
    145
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    পেশাদার খেলাধুলার ইতিহাসে চোখ কপালে ওঠার মতোই খেলোয়াড় ট্রান্সফারের ঘটনা ঘটেছে বেসবলে।কয়েকদিন আগে ডোমিনিকান রিপাবলিকের তারকা হুয়ান সোতোকে ১৫ বছরের জন্য ৭৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে দলে নেয় নিউ ইয়র্ক মেটস। তবে এই চুক্তির পেছনে কী আছে, এখন তা নিয়ে প্রশ্ন উঠছে।

    ডোমিনিকান রিপাবলিকের আউটফিল্ডার সোতো নিউ ইয়র্ক মেটসের সঙ্গে চুক্তি করেছেন,যা পেশাদার খেলাধূলার ইতিহাসে সর্বোচ্চ চুক্তি বলে ধারণা করা হচ্ছে। এর আগে সোতো ২০১৮ সালে প্রথমবারের মতো এমএলবি দল ওয়াশিংটন ন্যাশনালসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। প্রথম ৫ সিজনে ২২টি হোম রান করার পর, তিনি স্যান ডিয়েগো প্যাড্রেস এবং পরে নিউ ইয়র্ক ইয়াঙ্কিসে যোগ দেন। ১৫ বছরের চুক্তিতে সোতোর সঙ্গে  নিউ ইয়র্ক মেটসের ২০৩৯ সালে চুক্তি শেষ হবে।সেই সময় তার বয়স হবে ৪১।এর আগে ৬০০.৮৯ মিলিয়ন ডলার চুক্তিতে শোহেই ওহতানি ১০ বছরের চুক্তি খেলার ইতিহাসে সর্বোচ্চ চুক্তি।এখন প্রশ্ন হলো সোতো কেন এত স্পেশাল? ২০২৪ সিজনে, সোতো ইয়াঙ্কিসের হয়ে এমএলবির সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে দ্বিতীয় ছিলেন ,১২৮।তার ব্যাটিং গড় ছিল ০.২৮৮, যা ছিল এমএলবির ১৬ তম সেরা গড়।তার আরো একটি অসাধারণ পারফরম্যান্স ছিল বিশ্ব সিরিজে,যেখানে তার ব্যাটিং গড় ছিল ০.৩১৩, যা পুরো সিরিজে দ্বিতীয় সেরা ছিল। তিনি একাধারে পাঁচটি সিলভার স্লাগার অ্যাওয়ার্ড জিতেছেন, যা প্রতি পজিশনে সেরা আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করা হয়।

    ২০২৪ সিজন শেষে ফ্রি এজন্ট হওয়ায় সোতোকে নিয়ে পাঁচটি এমএলবি দল আগ্রহ প্রকাশ করেছিল।তার আগের দল ইয়াঙ্কিসসহ তাকে পেতে মরিয়া ছিল,লস এঞ্জেলেস ডজার্স, টরন্টো ব্লু জে, এবং বস্টন রেড সক্স।যার কারণে এমএলবি দলগুলো তার সঙ্গে চুক্তি করতে নিলাম শুরু করে দেয়।