গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Hooghly ব্যাঙ্কিং প্রতারণা মামলা, শহরের ৪ জায়গায় ইডি তল্লাশি

    ব্যাঙ্কিং প্রতারণা মামলা, শহরের ৪ জায়গায় ইডি তল্লাশি

    0
    272
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ব্যাঙ্ক প্রতারণা মামলায় ফের কলকাতার একাধিক জায়গায় একযোগে হানা দিয়েছে ইডি। মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বালিগঞ্জ, গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট, হুগলি সহ একাধিক এলাকায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
    ২০২২ সালে এসবিআই-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। অন্যদিকে, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ব্যবসায়ী সঞ্জয় গুপ্তর ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি। জানা যাচ্ছে, ঝারখণ্ডের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় প্রায় ৬০০ কোটি টাকা তছরুপের ঘটনা ঘটেছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন মহিলা অফিসাররাও।
    এত টাকা কোথায় গিয়েছে, আর কারা জড়িত, কীভাবে প্রতারণা করা হয়েছে সবটাই জানার চেষ্টা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।