গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International আমেরিকার স্কুলে গুলি চালিয়ে আত্মঘাতী কিশোরী

    আমেরিকার স্কুলে গুলি চালিয়ে আত্মঘাতী কিশোরী

    0
    142
    আমেরিকার স্কুলে সহপাঠীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে এক কিশোরী।আমেরিকার উইসকনসিন ম্যাডিসনের একটি স্কুলে গুলি চালানো এই ঘটনায় তিন জন নিহত এবং আরও ছ’জন জখম হয়েছে বলে জানা গিয়েছে।
    গুরুতর জখম অবস্থায় আহতদের নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ম্যাডিসন পুলিশ সূত্রে খবর, ওই স্কুলে নিম্নপ্রাথমিক থেকে উচ্চ শ্রেণি পর্যন্ত মোট ৪০০ পড়ুয়া রয়েছে। বড়দিনের ছুটির আগে স্কুলের শেষ সপ্তাহলেছিল। স্কুল জুড়ে ছিল ছুটির মেজাজ। তার মাঝেই আচমকা এমন ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে পড়ুয়ারা। তবে কী কারণে ওই ছাত্রী এমনটা ঘটাল, তা এখনও জানা যায়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রীর সহপাঠী ও শিক্ষকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
    উইসকনসিনের গভর্নর টনি ইভার্সও ঘটনাটিকে বিধ্বংসী বলে চিহ্নিত করেছেন।