গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নিট-ইউজি আয়োজনে নয় এনটিএ : ধর্মেন্দ্র  

    নিট-ইউজি আয়োজনে নয় এনটিএ : ধর্মেন্দ্র  

    0
    156
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আগামী বছর থেকে আর নিট-ইউজি পরীক্ষা আয়োজন করবে না এনটিএ। সংসদে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
    আগামী দিনে ডাক্তারি পরীক্ষা কীভাবে হবে, সেই নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।হয় কাগজে লিখে বা কম্পিউটারে অনলাইন পরীক্ষা হতে পারে নিট-এ। চলতি বছরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে সর্বভারতীয় সংস্থাটির বিরুদ্ধে। তার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, এবার থেকে আর কোনও নিয়োগ সংক্রান্ত পরীক্ষা আয়োজন করবে না এনটিএ। কেবলমাত্র উচ্চশিক্ষার জন্য বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকবে তারা।
    ধর্মেন্দ্র আরও বলেছেন, প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কেন্দ্রীয় একটি পরীক্ষা নেওয়া হবে। সেই সঙ্গে আগামী বছর ঢেলে সাজানো হবে এনটিএ পরিকাঠামো, তৈরি হবে ১০টি নতুন পদ।