গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা

    বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা

    0
    163
    ছবি সৌজন্যে : এক্স
    প্যালেস্টাইনের পর এবার বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে এসেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। ঘিয়ে রঙের একটি ব্যাগ হাতে মঙ্গলবার সংসদে ঢুকতে দেখা গিয়েছে তাঁকে।
    সেই ব্যাগেই লেখা রয়েছে বাংলাদেশ। তার নিচেই সংখ্যালঙুদের পাশে দাঁড়ানোর কথা লেখা রয়েছে। সোমবার প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে এসে তোষণের রাজনীতি কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। এই নিয়ে ওড়িশায় সাংসদ সম্বিত পাত্র বলেছেন, নেহরু-গান্ধী পরিবারের এমন আচরণ নতুন কিছু নয়। জওহরলাল থেকে প্রিয়াঙ্কা পর্যন্ত সকলেই তোষণের ঝুলি নিয়ে ঘুরে বেড়ান। ওঁদের কাঁধে কখনও জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ঝুলি দেখবেন না। পরদিনই বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে এসেছেন তিনি। এই নিয়ে মুখ খুলেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি প্রশ্ন তুলেছেন, সংখ্যালঘুদের এই অবস্থার জন্য কে দায়ী।
    ব্রিটিশের চাপ ও জিন্নার দাবির কাছে আত্মসমর্পন করার কথাও বলেছেন তিনি। এই সবকিছুই কংগ্রেসের পাপ বলে কটাক্ষ করেছেন তিনি।