
গর্ভগৃহে নিষিদ্ধ হয়েছিল আগেই। এবার বীরভূমের তারাপীঠে দেবী তারা মন্দিরে মোবাইল নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
মঙ্গলবার পৌষ মাসের প্রথম দিন থেকেই এই নিয়ম কার্যকর করেছে মন্দির কর্তৃপক্ষ। মোবাইল গেটে নিরাপত্তারক্ষীদের কাছে জমা রাখলে তবেই ঢোকা যাবে মন্দিরে। সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ সভাপতি ও সেবায়েতদের সঙ্গে বৈঠক করেন বীরভূমের জেলাশাসক। সেই বৈঠকেই মন্দিরের নিরাপত্তা এবং শৃঙ্খলারক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বেশকিছু বিধিনিষেধও চালু হয়েছে। দেবী মূর্তির চরণ স্পষ্ট কিংবা জড়িয়ে ধরতেও পারবেন না ভক্তরা।
গর্ভগৃহে গোলাপজল, আলতা দেওয়া যাবে না। পুজোর জন্য দুটি লাইন থাকবে। একটি সাধারণ, অন্যটি বিশেষ লাইন।
