গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের 

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের 

    0
    105
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরেই নিজের সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি।
    সিরিজের বাকি দুই টেস্টে অশ্বিনকে আর পাবেন না রোহিত শর্মারা।  ব্রিসবেনে খেলা শেষে অধিনায়ক রোহিতের সঙ্গে সাংবাদিক বৈঠকে যান অশ্বিন। তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। আইপিএলে অবশ্য খেলতে দেখা যাবে অশ্বিনকে। তিনি বলেছেন, তাঁর মনে হয়ে এখনও কিছুটা ক্রিকেট তাঁর মধ্যে বাকি রয়েছে। সেটা তিনি ক্লাব স্তরের ক্রিকেটে দেখাতে চান। ভারতের হয়ে ১০৫টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি।
    এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। পাশাপাশি ৩ হাজার ৪৭৪ রানও করেছেন তিনি। রয়েছে ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেট তাঁর দ